ট্রাস্ট ব্যাংক পিএলসিতে নিয়োগ ২০২৬: বেতন ৫০ হাজার টাকা

বেসরকারি আর্থিক প্রতিষ্ঠান ট্রাস্ট ব্যাংক পিএলসি জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি ইনফরমেশন সিকিউরিটি অফিসার (জেও টু এসও) পদে যোগ্য প্রার্থীদের কাছ থেকে আবেদন আহ্বান করেছে। আগ্রহীরা আগামী ১৫ জুলাই ২০২৬ পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন।

বিজ্ঞপ্তি অনুযায়ী, এ পদে নারী ও পুরুষ—উভয় প্রার্থীই আবেদন করতে পারবেন। চাকরিটি পূর্ণকালীন (ফুল-টাইম) এবং কর্মস্থল হবে ঢাকায়। আবেদনকারীর ন্যূনতম বয়স হতে হবে ৩০ বছর।

আবেদনকারীদের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (CSE), ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং (ECE), ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি (ICT) অথবা সংশ্লিষ্ট বিষয়ে বিএসসি বা সমমানের ডিগ্রি থাকতে হবে। পাশাপাশি সংশ্লিষ্ট ক্ষেত্রে কমপক্ষে চার বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।

নির্বাচিত প্রার্থীকে মাসিক ৫০,০০০ টাকা বেতন দেওয়া হবে।

এক নজরে

  • প্রতিষ্ঠান: ট্রাস্ট ব্যাংক পিএলসি
  • পদের নাম: ইনফরমেশন সিকিউরিটি অফিসার (জেও টু এসও)
  • পদসংখ্যা: নির্ধারিত নয়
  • শিক্ষাগত যোগ্যতা: CSE/ECE/ICT বা সংশ্লিষ্ট বিষয়ে বিএসসি বা সমমান
  • অভিজ্ঞতা: কমপক্ষে ৪ বছর
  • বেতন: মাসিক ৫০,০০০ টাকা
  • চাকরির ধরন: ফুল-টাইম
  • কর্মস্থল: ঢাকা
  • প্রার্থীর ধরন: নারী ও পুরুষ
  • ন্যূনতম বয়স: ৩০ বছর
  • আবেদনের শেষ সময়: ১৫ জুলাই ২০২৬

আবেদনের নিয়ম: আগ্রহীরা এখানে ক্লিক করে ট্রাস্ট ব্যাংক পিএলসি আবেদন করতে পারবেন।

আমরা আমাদের সাইটে প্রদর্শিত চাকরির বিজ্ঞপ্তি এবং অন্যান্য তথ্যগুলি যতটা সম্ভব সঠিক এবং আপ-টু-ডেট রাখার চেষ্টা করি। তবে, নিয়োগকারী প্রতিষ্ঠান বা চাকরি সম্পর্কিত তথ্যের প্রামাণিকতা বা সত্যতা নিশ্চিত করা আমাদের পক্ষে সম্ভব নয়। কাজের সুযোগ সম্পর্কে বিস্তারিত নিশ্চিত করতে, দয়া করে নিয়োগকারী প্রতিষ্ঠান বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করুন। আপনার আবেদন প্রক্রিয়া এবং চাকরির সুযোগ সম্পর্কে সঠিক তথ্য নিশ্চিত করার জন্য আমরা আপনাকে সাবধান থাকতে অনুরোধ করছি। এছাড়া আর্থিক বা অন্য কোন প্রকার ক্ষয়-ক্ষতির জন্য totthoupatto.com কর্তৃপক্ষ দায়ী থাকিবে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

DMCA.com Protection Status